অভিলাষ
গোবিন্দ সাহা
শুকনো পাতায় ঢাকা পথ পেরিয়ে
দাঁড়িয়েছি তোমার আঙিনায়।
মাকড়শার জালে আটকে বিকেল
আসন্ন আঁধারের অট্টহাসি ভাসে।
তবুও
দুয়ার বন্ধ তোমার
মরা ঘাসের গন্ধে হতাশার ঘ্রাণ।
রাঙা ধূলোয় সহস্র পায়ের ছাপ
যারা
এসেছিল একটি বার অভিসারে।
জং ধরা লোহার রেলিঙে হাত বোলায়
নীরবতার পাথর ঠেলে এসেছি বারান্দায়
আজীবন বসেই রয়েছি বিজনে একা।
অন্দরে তুমি আছো কি নেই
সে কথা আজ অতলান্ত সমুদ্দুর।
================
গোবিন্দ সাহা
সিউড়ি বীরভূম পশ্চিমবঙ্গ
পিন-731101
Comments
Post a Comment