Skip to main content

ছড়া ।। বিদ্যাদেবী মা সরস্বতী ।। বিপুল চন্দ্র রায়

নবপ্রভাত

বিদ্যাদেবী মা সরস্বতী

বিপুল চন্দ্র রায়


হংস-বাহন, বিনয়-দাত্রী, 
শ্বেতবরণী মাগো তুমি,
জ্ঞানের প্রদীপ জ্বালো তুমি 
নিখিল ধরণী তলে।
হাতে তোমার বীণাখানি, 
কণ্ঠে সুরের ধারা,
তোমার কৃপায় ধন্য মাগো, 
এই যে জগত সারা।

অন্ধকার এই হৃদয় মাঝে 
জ্ঞানের প্রদীপ জ্বালো,
অজ্ঞানতার মেঘ সরিয়ে
ছড়াও পুণ্য আলো।
হংসবাহিনী মাগো মোদের, 
শুদ্ধ করো তন,
তোমার চরণে সঁপে দিলাম 
ভক্তিভরা মন।

=============
বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই