Skip to main content

নবপ্রভাত ।। শক্তি হালদার

নবপ্রভাত

নবপ্রভাত

শক্তি হালদার


যতই মেঘে ঢাকুক আকাশ,
তবুও সূর্য উঠবে;
রাতের আঁধার দূর হলেই
ভোরের আলো ফুটবে।

রাতজাগানিয়া পাখিরা সব
রাতের আঁধারে ঘোরে,
ভোরের রবির নরম কিরণে
দিশাহারা হয়ে মরে।

শীতের শিশির, ফাগুন হাওয়া,
ঝরা শিউলির ফুলে—
নবপ্রভাতের জ্যোতির ছটা
জাগাবে মানবকুলে।

জীবনযাপন, কৃষ্টি সাধন
সত্য-শান্তির পথে,
নবপ্রভাত আনবে জোয়ার
দিকবিজয়ের রথে।

স-হিত যা, তাই সাহিত্য
নবপ্রভাতের বাণী;
নবপ্রভাতের নবজাগরণ,
সময়ের কানাকানি।

-----------------------

শক্তি হালদার
লেক গার্ডেন্স গভর্নমেন্ট রেন্টাল হাউজিং এস্টেট
৪৮/৪ সুলতান আলম রোড
কলকাতা ৭০০০৩৩
পশ্চিমবঙ্গ

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই