Skip to main content

কবিতা ।। চক্রবৎ ।। মাথুর দাস

চক্রবৎ

মাথুর দাস


যে-ভিখিরিকে ভিক্ষা দিলে

দিনান্তে সে-ই মহারাজ,

সে তোমাকে লাথি মারে, রুটি ছোঁড়ে,

সে-ই দেয় কাজ ।


এ তো জানি ভণ্ড সবই

সময়ের খণ্ড ছবি,

সে ভিখিরি পুনরায়

দ্বারপ্রান্তে আবির্ভূত আজ ॥


*****************


মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই