Skip to main content

ছড়া ।। জয়নগরের মোয়া ।। সুজন দাশ

নবপ্রভাত

জয়নগরের মোয়া 

সুজন দাশ 


নাম শুনেছি জয়নগরের মোয়া, 
পাইনি স্বাদে কখনো তার ছোঁয়া!
শীতের দিনে নানা রকম সাজে,
আজও যে তার খ্যাতির বাঁশি বাজে!

নলেন গুড়ের মিষ্টি মধুর ঘ্রাণে,
সুর তোলে সে সবার প্রাণে প্রাণে! 
শীত আসলে জয়নগরের মোয়া, 
চায় খেতে সব,-তোলেও সুখের ধোঁয়া!

কনকচূড় ধান খইয়ের জন্য লাগে, 
নলেন গুড়ে ভাসায় নাকি রাগে!
পেস্তা কাজু কিসমিসও ঘি মিশে, 
স্বাদ ও রূপে দেখায় তারে দিশে। 

শীত এলে এই জয়নগরের মোয়া, 
তোলে দেখি সবার প্রাণে ধোঁয়া! 
ছন্দ সুরে সবাই মালা গাঁথে,
সুখ্যাতি তার দেয়ও সুবাস পাতে।

===========
সুজন দাশ 
আটলান্টিক সিটি, নিউজার্সি, যুক্তরাষ্ট্র।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই