চ্যাপ্টা গোলাপ
সুজিত কুমার মালিক
আকাশ ডোবা চাঁদের আলোয়
ইচ্ছা পাযে হাঁটি ,
জানালা খোলা বৃষ্টি কনায়
ছোঁয়ায় জিয়ন কাঠি।
শক্ত হাত পোক্ত তুমি
বিকেলে হলুদ ফুল,
সোদা গন্ধ ভিজে ভূমি
তরী হারায় কুল।
ছিল দিন বাঁধন হারা
চোখে হারানো ভয়,
সকাল দুপুর সন্ধ্যা সারা
ভুবন করেছি জয়।
মধুর স্মৃতি তিক্ত এখন
বুক ভরা অভিমান,
সব হারিয়ে দিন যাপন
অপেক্ষা পিছু টান।
কাব্য ভরা খাতার ভাঁজে
সাক্ষী কিছু প্রলাপ,
আটকে থাকা বুকের খাঁজে
শুকনো চ্যাপ্টা গোলাপ।
সুজিত কুমার মালিক
মইখন্ড, হেলান, আরামবাগ, হুগলী
Comments
Post a Comment