Skip to main content

কবিতা ।। অক্ষমতা ।। রাজর্ষি রায় চৌধুরী

নবপ্রভাত

অক্ষমতা 

রাজর্ষি রায় চৌধুরী 


পাঁচ শতাব্দি ধরে অসম্ভবতর ভালবেসেছি
আস্তে আস্তে সব অসম্ভবকে সম্ভব করে তুলেছি 
অধিকারবোধ হারিয়েছি, 
স্বপ্ন দেখা হারিয়েছি ।
মায়াজালের মায়া কাটিয়ে আসতে শিখেছি 
নিভৃতে সবটুকু মেনে নিয়েছি,
 সবটুকু মিথ্যা সত্যি যেটা ঘটবে, 
তোমার জীবনেও ঝড় আসবে।
তাকে রোধ করার ক্ষমতা তোমার থাকবে না 
হয়তো নিউটনের তৃতীয় সূত্র হয়ে ফিরে আসবে
তবুও তোমার মেকি কান্নায় আমি ফিরবো না 
আমি ফিরব কবিতার পাতায় পাতায়, ধরা দেবো না,
আমাকে ভুলে যাওয়ার ক্ষমতা তোমার থাকবে না ।
অক্ষমতায় তোমার দুর্বল হয়ে দাঁড়াবে, অশ্রু স্রোতে
মনের গভীরে যে সুবর্ণরেখা রয়েছে, 
সেই আমি 
আমার প্রতিমা বিসর্জন হয়েছে, সে কী তুমি?? 
পাঁচ শতাব্দী ধরে অসম্ভব ভালোবেসেছি ।

-----------------------

রাজর্ষি রায় চৌধুরী 
গ্রাম - করিমপুর (মন্ডল পাড়া দূর্গা মন্দিরের পাশে)
পোঃ - করিমপুর।
থানা - করিমপুর।
জেলা - নদিয়া।
পিন কোড - ৭৪১১৫২।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই