প্রতীক্ষা
কাশফিয়া নাহিয়ান
এই রাত তোমার আমার
এই চাঁদ তোমার আমার
যদি পারতাম এই কথাটি কাউকে বলতে?
যদি পারতাম তার হাতে হাত রেখে সারাজীবন চলতে
জীবনে উত্থান পতন চলছে চলবে
তবুও এই মন সেই কাঙ্ক্ষিত মানুষকে ডাকবে
জানি না এই মন কি চায়
হয়তো বা তার সান্নিধ্য লাভ করতে চায়
জীবনের নেই তো ভরসা
যদি কখনো তাকে পেয়ে যাই সহসা
কি বলবো তাকে?
মনে মনে এতদিন ভেবেছি যাকে
এই রাত চুপিচুপি তার কথা বলে যায়
এই হৃদয় বার বার তাকেই খুঁজে পেতে চায়
এখনো করি সেই বিশেষ মানুষের জন্য অপেক্ষা
কখনো তো শেষ হবে আমার এই প্রতীক্ষা।
...........................................
কাশফিয়া নাহিয়ান
রোড-২ ধানমন্ডি ঢাকা বাংলাদেশ

Comments
Post a Comment