–সুতপা ঘোষ
অন্ধকার করে চিৎকার
কার কার বলো কার ..?
কোন উত্তর আসে না,
নীরবে বলি শুধু আমার।
এখন আমরা দুই বন্ধু,
কেউ কাউকে ছেড়ে যাই না।
এত গভীর যে
একে অপরে মিশে থাকি।
সকাল এ পথে আসে না,
কেবল চাঁদ উঁকি দেয়
অনুভবী প্রেমিকার মতো।
হয়তো আলোর ভয়,
চুপি চুপি জন্মেছে প্রেম
আপন মনের অন্ধকারে।
অন্ধকারে করি চিৎকার,
বলো কার কার কার....?
এবারও উত্তর আসে না,
আসে পৃথিবী আমার।
সূর্যকে আড়াল করে,
রাত নিয়ে আমাবস্যার।
সেই রাতের নামে একটা চিঠি
শিশির ভেজা কলমে লিখি
চাঁদ তুমি ভালো থেকো,
ভালো থাক প্রেম তোমার ।
বাঁচার জন্য অন্ধকার খুঁজো না,
বরং সাহস খোঁজো সততার।
সুতপা ঘোষ
দুর্গাপুর,পশ্চিম বর্ধমান (প. বা.)

Comments
Post a Comment