ভ্যালেন্টাইন ডে
দীপক কুমার রায়
ভ্যালেন্টাইন ডে নাকি প্রেম দিবস
তারিখ ফেব্রুয়ারির চোদ্দ
সেই দিনেতেই প্রথম আলাপ
লিখেছিলাম এক পদ্য।
সরস্বতী পুজো থেকেই
হয়েছিল চোখাচোখি
নানা কাজের ফাঁকে ফাঁকে
লুকিয়ে দেখাদেখি।
বাসন্তী রঙের কাপড়েতে
তাকে মানিয়েছিল বেশ
সেইদিনেতেই ভয় তাড়িয়ে
মোরা করেছিলাম ডেট।
ভ্যালেন্টাইন ডেতে দুজনে
বেড়িয়েছিলাম বেড়াতে
প্রথম লেখা প্রেমপত্র
দিয়েছিলাম তার হাতে।
জমতে জমতে মোদের প্রেম
দুধ জমে হয়েছে ক্ষীর
তারপর একদিন এলো
বিয়ের দিন হলো স্থির।
আজও মোরা এই দিনেতে
নস্টালজিয়ায় ভুগি
মনের মধ্যে জমে আছে
সেদিনের কথা সবই।
প্রেম দিবসে সকলে
খাও তোমরা হাবুডুবু
একটা দিনের জন্য নয়
হোক চিরজীবনের মধু।
============
নাম:দীপক কুমার রায়

Comments
Post a Comment