গুচ্ছকবিতা || শিশির আজম
পাথরের জড়জীবন
//পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত
এটা শিশুদের মুখস্ত
সকাল সকাল সূর্য জানালায় উকি দেয়
আর এটা কেবল আমিই দেখি
নিবিড় যৌনতার পর
পুরুষ মাকড়শা মারা গেলে
তার মৃতদেহ মেয়ে মাকড়শা কোথায় নিয়ে যায়
কালো গোলাপের রং
কেন কালো
খোলা আকাশের নিচে দিনের পর দিন
পাথরটা পড়ে আছে
পাথর আর ধুলোবালি
আর মরা পাতা
আর শিশির
এদেরকে মনিয়ে পাথরটা আজও
বেঁচে আছে
বোঝার চেষ্টা করো
//সুড়ুৎ করে নিজের কফ নিজে যে গিলে ফেলতে পারে
নির্দ্বিধায়,
যার নেই আত্মজীবনী লেখার বিড়ম্বনা,
সে সব পারে।
কি ভাষা!
কি মানুষ!
সাফল্য তার অনিবার্য। শহীদবেদীতে দাঁড়িয়ে
জলজ্যান্ত চোখে তা আমরা দেখছি।
ব্যাপারটা কেন সমাজবিদ্যায়
বা রাষ্ট্রবিজ্ঞানে
আলোচিত হয়নি তেমন, কে জানে!
ফ্রয়েড কী বলেন?
যার যার কুকুর
//কুকুর আমার
আর আমি তার জন্মদিন পালন করি
হয় তো অন্যরাও পালন করে
যার যার কুকুরের জন্মদিন
আর প্রতিটা কুকুরেরই নাম আছে
সেই নাম ধরে ওদের ডাকা হয়
মানে যে কুকুরের যে নাম
যা হোক আমার কুকুরের নাম কেবল আমিই জানি
ঐ নামেই ওকে আমি ডাকি
অন্য কেউ ডাকে না
অন্য কেউ জানেই না আমার কুকুর আছে
বা থাকতে পারে
আচ্ছা সবারই কি কুকুর আছে
যখন কেউ খুব ব্যাস্ত হয়ে পড়ে
কথা বলারই সময় পায় না
অথবা ঘুমোয়
তখন কুকুরটা কিন্তু তাকেই দেখে
(নিজের কুকুরের বিষয়ে বেশিরভাগ লোকের
অজ্ঞতা অতি মারাত্মক!)
তার পাশে স্বাস নেয়
কাদা
//চেয়ারটা রোদে দেয়া দরকার।
এতো অসুখ
এতো অবিমৃষ্যকারিতা
ও সহ্য করেছে--
না হয় ও শুয়ে পড়ুক আমার কাদায়।
আমার ছেলেবেলা
//আমার দেশটা অসাধারণ আমি জানি
কিন্তু আমার ছেলেবেলাটা ছিল সাধারণ
অতি সাধারণ
এতই সাধারণ যে ওটা নিয়ে
সাধারণ
অতি সাধারণ একটা কবিতাও লেখা চলে না
এমন কেন হলো
না কি আমার কোন ছেলেবেলা ছিল না
অসাধারণ একটা কবিতা লিখে
আমি কি পারবো না আমার নিজের ছেলেবেলা
নিজে তৈরি করে নিতে
অসাধারণভাবে
~~~~~~~~~~~~~~~~~
শিশির আজম
জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮
জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা :
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাংলাদেশ
মুঠোফোন ও হোয়াটসআপ নম্বর : ০১৭১৭৩৮৭৯০৭
ফেসবুক লিংক :
https://www.facebook.com/profile.php?id=100005606135865&mibextid=ZbWKwL
mail : shishir01978@gmail.com
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা
কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)
সন্ধ্যায় তিমিমাছ (২০২৫)
এশিয়ার ছাই (২০২৫)
অধরা মাধুরী (২০২৬)
প্রবন্ধগ্রন্থ :
কবির কুয়াশা (২০২৫)
Comments
Post a Comment