সিয়ামুল হায়াত সৈকত-এর কবিতাগুচ্ছ
শূন্যতা
পাড় ভাঙা মনের দরজায় দাঁড়িয়ে
দূরত্ব বোঝে ব্যথা-বেদনার সময়, যেন
নিজের নিয়মে হেঁটে চলে শামুক চোখ
নীল আবক্ষের দ্রাঘিমা ছুঁয়ে।
দ্রুত নিয়মে বদলে যায় যত চাওয়াপাওয়া
সংকেত তোলে হাতের আঙুল
ভুল ক্রমিকে ছক আঁকে বেহুলা
প্রেম ভেসে যায়, যেতে যেতে দাগ রেখে।
দ্বৈত
দ্বিধা ভুলে দাঁড়াও মনের দরজায়
কপাট তুলে চোখের মাঝখানে
আঙুলের ইশারায় নিয়ম পাল্টে ফেলি
নিজেকে ধরে নিয়ে যাই পুলিশের ঘরে।
দ্বিধা
যতটা নিয়ম তুমি জানাতে চাইছো
ঠিক ততোটাই পা হেঁটে সমুদ্র আমি
ভুলের আজগুবি নামতায়
হারিয়ে ফেলি আকাশের দোআঁশলা বৃষ্টি!

Comments
Post a Comment