বৃক্ষরোপন ও বিশ্বষণায়ন
বিশ্ব উষ্ণায়ন রোধের মূল হাতিয়ার বৃক্ষরোপণ,
একটি গাছ রোপন করে গাছের কাছে কৃতজ্ঞ থাকো সকল জনগণ।
গাছ আমাদের সকলের কাছে কত উপকারী সে কথা আজ গেছে সকলে ভুলে,
কৃতঘ্ন হয়ে তাই বৃক্ষছেদন করছে অবিরত সকলে।
কারনে অকারনে যেভাবে হচ্ছে অনবরত বৃক্ষচ্ছেদন,
বৃক্ষছেদন রোধ না করলে অনাগত দিনে অবশ্যম্ভী বিশ্ব উষ্ণায়ন।
অতিরিক্ত বৃক্ষছেদনে একদিন ভরবে পাপের ঘড়া,
সেদিন পৃথিবী হবে ধ্বংস , হবে ধু ধু মরুভূমির চড়া।
বিশ্ব উষ্ণায়ন শূল হয়ে যেদিন করবে পৃথিবীর উপর করাঘাত,
পৃথিবীর সবুজ হবে ধ্বংস,সেদিন বুঝতে পারবে প্রকৃতির প্রতিঘাত।
বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে তাই এসো সবাই,
বৃক্ষছেদন বন্ধ করে নতুন নতুন বন গড়াই।
------
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম
ধর্ম নিয়ে জাতি নিয়ে এত মারামারি এত হানাহানি কেন করছ সবাই?
আমরা মানুষ মনুষ্যত্বই হল আমাদের ধর্মের পরিচয়।
আমি হিন্দু, আমি মুসলিম,জৈন -শিখ- খ্রিস্টান ---সব কিছুকে যাও সবাই ভুলে।
আমাদের সকলের প্রথম পরিচয় হোক, আমরা মানুষ, মনুষ্যত্ব হোক ধর্মের পরিচয়।
মানবতা হোক আমাদের সকলের জীবনের মূল মন্ত্র,
মনুষ্যত্ব হোক সকলের ধর্মের একমাত্র পরিচয়।।
তোমরা সকলেই তোমাদের শরীরটাকে দেখো চিরে ,
একই রকম রক্ত যে বইছে,সকলের শরীরে।
তবে কেন? ধর্ম নিয়ে এত হানাহানি,মারামারি করছ সকলে।
আমরা যে সকলেই ভাই ভাই,তাই এসো আজ সকলে মিলে করি শপথ,
ধর্ম নিয়ে আর নয় ভেদাভেদ, আর করব না লড়াই।
সৌভ্রাতৃত্বের বন্ধনে নিজেদের করি ঐক্যবদ্ধ,
গাহি সাম্যের জয় গান।
সকলের একটাই হোক পরিচয়, আমরা মানুষ।
মনুষ্যত্বই হোক সকলের জীবনের মূলমন্ত্র,
মনুষ্যত্ব ধর্মই হোক সকলের ধর্মের একমাত্র পরিচয়।
................. সমাপ্ত......................

Comments
Post a Comment