সঞ্জয় বৈরাগ্য
নই আর মোরা সত্তাবিহীন,
সে যুগের মতো নই পরাধীন
নই তো আমরা অবলা, কূপমন্ডকী
সুযোগ, সুবিধা, শুধুই সুখভোগী।
আমরা, এ যুগের নারী।
মোরা ভয় করি নাকো ঝড়-তুফানে
লক্ষ্য মোদের সদা জয় পানে।
দিতে পারি মোরা দিক-দিগন্তে পাড়ি
যুগ-যুগান্তের নৌকা ধরি।
আমরা, এ যুগের নারী।
আমরা ঘোচাবো ভাবনা মা, বাবা'র
'কন্যাদায়' --- এ কথাটি তাদের
ভুলিয়ে দেবো, হয়ে যে অনন্যা
আমরা যে যত সাহসী কন্যা।
আমরা, এ যুগের নারী।
পুরুষের থেকে কম নই মোরা
আমরাই ভুবনে সৃষ্টির আধার।
পার হতে পাড়ি কাটিয়ে শত ভয়,
সাগরের ঐ অতল জলরাশি;
আমরা, এ যুগের নারী।
===============
সঞ্জয় বৈরাগ্য
কৃষ্ণনগর, নদীয়া।

Comments
Post a Comment