নারী, নিজেকে চেনো
সরজিৎ মণ্ডল
রূপ, বিদ্যা, বুদ্ধি, ছলনা
দশহাত! তবুও দুর্গা নয়!
মুখের জোর, প্রলোভন, প্রতারণা,
দরকার হলে তারও ব্যবহার হচ্ছে।
কিন্তু কী মূল্যে?
কাকে কী প্রমাণ করতে এত নিজেকে দেখানো?
দিন দিন নারী নর হয়ে যাচ্ছে
এটা জয় নয়, পরাজয়!
উত্তাপের তফাৎই প্রবাহ আনে, অথচ বিভব পার্থক্য এখন তলানিতে
তাই এত বিচ্ছেদ, জীবনটা এত তেঁতো।
অথচ, অগাধ রস ছিল
পান করে শেষ করা যেত না
জীবনটা ধন্য হতেই তৈরি হয়েছিল,
মা যদি হতে পারে সে,
মানুষী কেন হবে না?
*******************************

Comments
Post a Comment