নারী
দিলীপ কুমার পাত্র
ক্ষমতাটা পেলে যে লোপ
হবো মোরা সরব
মহাকাশে যাচ্ছে নারী
সমতাতে গরব।
নারী এখন ট্রেনে বাসে
বিমান জাহাজ চালক
রান্নাঘরে থেকেও আবার
মহাকাশের পালক।
থাকলে নারী পরিবারে
আসবে সদা সুখও
খর্ব করলে অধিকার যে
পুড়বে সমাজ মুখও।
নারী-পুরুষ ভেদাভেদটা
ভুলতে হবে সবে
অধিকারটা দিলে সমান
সমাজ সুস্থ রবে।
নারী এখন সীমান্ত তে
নারী পর্বত চূড়ায়
ইশরো তে আজ দাপায় যে
হৃদয় শুধু জুড়ায়।
শিক্ষক ডাক্তার উকিল পুলিশ
নারী নতুন সাজে
কল্পনা আর ঊষা রীচা
খেতাব বিশ্ব মাঝে।

Comments
Post a Comment