Skip to main content

নারী ।। বি এম মিজানুর রহমান

 নবপ্রভাত-মার্চ-২০২৬

নারী

বি এম মিজানুর রহমান 


নারী হলো মা জননী 
দশ মাস দশ দিন পেটে ধরে,
ছোট্ট থেকে যত্ন করে
কোলে পিঠে মানুষ করে।

নারী হলো দাদি নানী
মজার মজার গল্প বলে,
থাকলে পরে তারা ভবে
নানান পিঠা খাওয়া পড়ে।

নারী হলো বড় আপু
ছোট্ট থেকে করে আদর,
বড় হলে বিছিয়ে দেয়
ভাইয়ের জন্য সুখের চাদর।

নারী হলো প্রিয় মানুষ 
ভালোবাসার বসায় আসর,
বিয়ের পরে মনের সুখে
গড়ে তোলে সুখের বাসর।

নারীরা হয় সমাজ মাঝে
সবার থেকে বেশি আপন,
তাঁদের নিয়ে করতে হবে
ভবের বুকে দিন যে যাপন।
................................

 বি এম মিজানুর রহমান 
কোটাকোল, লোহাগড়া, নড়াইল, বাংলাদেশ। 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই