শৃঙ্গার
চন্দ্রকান্ত চক্রবর্তী
ধূসর বৃষ্টিতে আবছা চারিদিক সুস্পষ্টত
তবু তীব্র আস্থা ওই তত উজ্জ্বল সাদা রঙে
ধাবমান লঞ্চ তো হৃদস্পন্দন জীবনের
রিদমিক অনিশ্চয়তায় মুখ তুলে মেখে নেয়
শ্রাবণীর তীব্র শরীরী আশ্লেষ।
মেখে নেয় চারিদিক ধূসর আঁধার করে আসা শ্রাবণধারা
তার তত উজ্জ্বল সাদা রঙে।
উদ্ভিন্ন যৌবন,
কখন ধুয়ে গেছে তার কপালে সিঁদুরের রেখা।
তবু দুর্ঘটনা হলেও সত্য
এরকম অশান্ত দিনে
রাখে না সে রাখঢাক কোনো,
তার পিপাসিত শরীরে।
==============
ডাঃ চন্দ্রকান্ত চক্রবর্তী, ভেটেরিনারিয়ান।
৪৩৮/২/২৮৪ জি টি রোড, বউবাজার, পো: চাতরা, শ্রীরামপুর, হুগলি। পিন -৭১২২০৪।

Comments
Post a Comment