অঞ্জনা গোড়িয়া সাউ
বিশেষ অতিথি মিসেস কমলা সেন, আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ এক অনুষ্ঠানে গোটা গোটা ভাষায় ধারালো বক্তব্য রাখলেন পুরুষদের বিরুদ্ধে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের মাথা উঁচু করে বাঁচতে হলে, স্বনির্ভর হতে হবে। পুরুষদের সমান অধিকার ছিনিয়ে নিতে হবে।
নারী স্বাধীনতা নারীদের অগ্রাধিকার। দর্শক আসনে বসে জনগনের করতালিতে. মুখরিত হয়ে উঠল। সবাই উচ্ছ্বসিত প্রশংসা করলেন।
কমলা সেন জনগণের প্রসংশা কুড়িয়ে হাসিখুশিতে বাড়ি ফিরলেন।
এমন সাহসী নারীদরদী, স্বাধীন নারীকে দেখে সবাই ধন্য ধন্য করল।
এই তো, পেয়ে গেছি।
দেশকে এগিয়ে নিয়ে যেতে এমনই নারীদের প্রয়োজন।
কমলা একবার করে ঘড়ি দেখে আর মনটা ছটপট করছে। উত্তরীয়, স্মারক মেমেন্ট নিয়ে বাড়ি ফিরল নি:শব্দে।
ভেতর থেকে কেউ বলে উঠলো, রাত দুপূরে মেমেন্ট নিয়ে ঘরে ফিরছ, রাতের খাবার করবে কে শুনি?
সংসারে বুঝি আর কোনো কাজ নেই? এসব লেখালেখি করে আর দুচার কথা বক্তৃতা দিতে ধেইধেই করে চারিদিক ঘুরে বেড়াচ্ছ?
সংসার চলবে? ক'টাকা রোজকার হয় লিখে?
চড়া গলার সেই কমলা, কেমন নম্র ভদ্র, চুপ হয়ে গেল। কেমন যেন গুটিয়ে গেল।
এরই নাম নারী স্বাধীনতা।

Comments
Post a Comment