নজমুল ইসলাম খসরু
নারীর পেটে জন্ম নিয়ে দেখি আলোর মুখ,
নারীর কোলে বেড়ে ওঠা নারীর কোলে সুখ।
জন্মদানে নারী হলেন স্নেহময়ী মা,
ভালবাসার অনুরাগে নারী প্রিয়তমা।
ঘরের খুঁশি কন্যা শিশু সে-ও এক নারী,
সেবা দানে নারীর কথা কে ভুলতে পারি?
কাজের খুঁযে ছুটে চলি পাহাড়—নদী—গিরি,
দিনের শেষে ক্লান্ত সবাই নারীর কাছেই ফিরি।
নারী ছাড়া মানব জাতি বিলোপ হয়ে যাবে,
সৃষ্টি সেরা একজন জীবন কেমন করে পাবে?
------------------------------------------
নজমুল ইসলাম খসরু
লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট।

Comments
Post a Comment