গল্প
চোখ খোলা অন্ধকার
সুমাইয়া জান্নাত প্রেমা
তার জীবনটা এমনই -- যেন প্রতিটা সকাল শুরু হয় একটা অদ্ভূত শূণ্যতা নিয়ে। প্রমীলা সত্যিই বুঝে ওঠতে পারে না, সে কি সত্যিই এই পৃথিবীর জন্য জন্মেছে? নাকি সে ভূল জায়গায় এসে পড়েছে?
মায়ের সাথে কথা বলতে গেলেই কেমন অকারণ ঝগড়া লেগে যায়। মা কেবলই বলে,
"তুই মানুষ হতে পারিস না কেন? তোর আচরণ কেন সবার থেকে আলাদা? "
মায়ের এই কথাগুলো প্রমীলার বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে।
সে কি সত্যিই আলাদা?
নাকি এই পৃথিবীটাই তাকে আলাদা বানিয়ে দিয়েছে?
বাবার দৃষ্টিও আলাদা কিছু নয়। প্রমীলা যখনই কিছু বলতে চায়, বাবা বিরক্ত হয়ে বলেন--"আমি এসব বুঝি না।তুই এমন কেন? "
তখন প্রমীলার মনে হলো,
মানুষের চোখ আছে,
কিন্তু দেখার দৃষ্টি নেই।
চারপাশের মানুষ তাকে নিয়ে কতো রকম কথা বলে!
কেউ ভাবে সে অহংকারী,
কেউ ভাবে সে নিজের মতো করে চলতে চায় বলে সবাই কে এড়িয়ে চলে,
কেউ ভাবে তার আচরণ অস্বাভাবিক।
কিন্তু কেউ জানে না --
তার নীরবতার আড়ালে কতো অভিমান লুকিয়ে আছে।
প্রমীলা তার মনের কথা কাউকে বলতে পারে না।কারণ সে জানে--
কেউ শুনবে না।
কারো সময় নেই তার জন্য।
বন্ধুরাও তাঁর অনুভূতি বোঝে না। কথা বলতে গেলেই হেসে বলে, তুই এতো সিরিয়াস কেন? অন্যদের মতো হতে পারিস না?
সে চুপ থাকে। কারণ তার কথাগুলো কেউ বুঝতে চায় না।
প্রমীলার জীবনে শুধু কেবল একটা জিনিসই তাকে সত্যিকারের আশ্রয় দেয় --তার খাতা।
খাতাটা তার কাছে মানুষের থেকেও বেশি মানুষ। সেখানে সে তার যেকোনো দুঃখ ঢেলে দিতে পারে। খাতা তাকে কখনো বকা দেয় না। কখনো বিচার করে না।কখনো মুখ ঘুরিয়ে নেয় না।
একদিন সে খাতায় লিখলো---
"আমি অন্যদের মতো হতে চাই না।
আমি নিজের মতোই থাকতে চাই।
কিন্তু এই পৃথিবী আমাকে নিজের মতো থাকতে দেয় না। "
তার চোখ ভিজে গেল। কেউ তার কান্না দেখল না।কারণ এই পৃথিবীর মানুষ অন্ধ।
অন্ধত্ব এখানে চোখে নয়--
মানুষের মনেই অন্ধকার।
প্রতিটা দিন প্রমীলা এসব ভেবে মন খারাপ করে।
সে ভাবে যদি এমন হতো --
কেউ অন্তত একবার এসে জিজ্ঞেস করতো --
"তুই কি ঠিক আছিস?
তাহলে কি পৃথিবীটা একটু আলাদা লাগতো?
কিন্তু কেউ জিজ্ঞেস করে না।
প্রমীলা শুধু নিজের সাথে একটা কথাই বললো," মানুষ কে চেনা খুব কঠিন।তারা কেবল বাহির টা দেখে।
তার জীবন টা ধীরে ধীরে এমন একটা জায়গায় এসে দাঁড়াল,
যেখানে সে বুঝতে পারল---
"মানুষের মাঝে থেকেও মানুষ একা হতে পারে।"
এই পৃথিবীতে মানুষ ঠিকই আছে, কিন্তু মনুষ্যত্ব নেই।
সে লেখে---"অন্ধ পৃথিবীর মানুষের কাছে আমি খুব সহজেই হারিয়ে যায় "!!!!
=====================
নাম:সুমাইয়া জান্নাত প্রেমা।
গ্রাম:জালুয়াপাড়া, জেলা :কিশোরগঞ্জ, উপজেলা :কিশোরগঞ্জ।
কলেজ :কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ।
শ্রেণি:দ্বাদশ।

Comments
Post a Comment