প্রতি নারীই দুর্গাস্বরূপ
✍️সুমিতা চৌধুরী
প্রতি নারীতেই আছে মা দুর্গার সকল রূপ গুণ,
প্রতি নারীই তাই দুর্গাস্বরূপ।
সংসার সন্তান পরিবারের কল্যাণ সাধনে নারী কল্যাণীয়া,
ঘরে বাইরে সবকিছু দক্ষ হাতে সামলাতে নারীই দশভূজা,
এ সমাজ সংসারের সকল পাপ, লয়, ক্ষয় আপন মধ্যে নিয়ে নারীই পাপহারী গঙ্গা,
আবার সেই পাপেরই বিনাশে নারীই সংহারক, দনুজদলনী, দুর্গা।
নারীই শান্তি, সৃষ্টি, স্থিতি, নারীই শক্তিরূপেণ,
নারীই প্রকৃতি, ধারক, বাহক, আদি সনাতনী,
ঝড়ের আগল ভাঙা রাতে নারীই আশ্রয়, অভয়া,
আবার প্রয়োজনে সেই হয়ে ওঠে, দুর্জয়, সংহারক, মায়া, সৃষ্টির অন্ত কালরাত্রি।
প্রতি নারীতেই বাস করে দুর্গারই রূপ, পার্বতী, সতী,উমা,
তাই তো প্রতি মাতেই জেগে ওঠে প্রতিমা।।
......................................
Sumita Choudhury
Liluah, Howrah

Comments
Post a Comment