দীপঙ্কর বেরা
নিজের ভাগ্য নিজে গড়ার
গড়ে তোলো জমি
নারী তুমি পরাক্রমী
তোমায় আমি নমি।
মাঠে ঘাটে বাইরে ঘরে
কাজে থাকো তুমি
অধিকারে নাও ছিনিয়ে
তোমার নিজের ভূমি।
বাড়িটাকে ঘর বানাতে
পারে শুধু নারী
থাকলে পাশে শান্তি জীবন
জিতি কিংবা হারি।
বিধিবদ্ধ স্বীকার্য :
লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।
Comments
Post a Comment