উই ওয়ান্ট জাস্টিস
অশোক কুমার পাইক
ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে বিশ্ববাসী জনতা
আর জি করের প্রতিবাদে চলছে বড় সমতা,
'উই ওয়ান্ট জাস্টিস', আবাল, বৃদ্ধ, জনতা,
প্রতিবাদে সামিল হল অসীম তাদের ক্ষমতা।
বিশ্ববাসীর ধিক্কারেতে আওয়াজ তুঙ্গে ছুটে
তিলোত্তমার কান্না ভাসে বুক যে ফুলে উঠে,
জাগো জাগো বিশ্ববাসী, জাগো রাজ্যবাসী,
অপরাধীর বিচার করে চাই যে মোরা ফাঁসি।
এবার বোধ হয় সময় হল, বিভেদ দ্বন্দ্ব ভুলে
সকল জাতি গর্জে উঠো আঘাত হানো মুলে,
তিলোত্তমার মৃত্যু কাণ্ডে যাদের আছে মাথা
সেই দানবদের বুকে এবার ত্রিশূল হবে গাথা।
বিশ্ববাসী চোখ যে মেলো খবর দেখছে যত
সারা অঙ্গে জ্বলছে তাদের ঘৃণা করছে শত,
তোমার আমার ঘরে আছে কত কন্যামেয়ে
সেই কথাটি মাথায় রেখে লড়াই কর ধেয়ে।
ওরে পিচাশ, ঘৃণ্য স্বভাব জন্ম দিলি অন্তরে
মা বোনেদের মান দিলিনা ধর্ষে চলিস মন্থরে;
প্রতিবাদে সামিল আজ লক্ষ কোটি জনতা
এবার তোদের শূলে দেবে দুর্গানারীর ক্ষমতা।
তিলোত্তমার কান্না ভাসে বুক যে ফুলে উঠে,
জাগো জাগো বিশ্ববাসী, জাগো রাজ্যবাসী,
অপরাধীর বিচার করে চাই যে মোরা ফাঁসি।
এবার বোধ হয় সময় হল, বিভেদ দ্বন্দ্ব ভুলে
সকল জাতি গর্জে উঠো আঘাত হানো মুলে,
তিলোত্তমার মৃত্যু কাণ্ডে যাদের আছে মাথা
সেই দানবদের বুকে এবার ত্রিশূল হবে গাথা।
বিশ্ববাসী চোখ যে মেলো খবর দেখছে যত
সারা অঙ্গে জ্বলছে তাদের ঘৃণা করছে শত,
তোমার আমার ঘরে আছে কত কন্যামেয়ে
সেই কথাটি মাথায় রেখে লড়াই কর ধেয়ে।
ওরে পিচাশ, ঘৃণ্য স্বভাব জন্ম দিলি অন্তরে
মা বোনেদের মান দিলিনা ধর্ষে চলিস মন্থরে;
প্রতিবাদে সামিল আজ লক্ষ কোটি জনতা
এবার তোদের শূলে দেবে দুর্গানারীর ক্ষমতা।

Comments
Post a Comment