মা গঙ্গা ছাড়া আমরা ভীষ্ম
পিতামহের কথা ভাবতে পারি না,
কুন্তী ছাড়া আমরা অর্জুন ও
কর্ণের কথা ভাবতে পারি না,
গান্ধারী ছাড়া আমরা যদুবংশের
অভিশাপের কথা ভাবতে পারি না ।
কৈকেয়ী ছাড়া আমরা রাম
বনবাসের কথা ভাবতে পারি না,
হোলিকা ছাড়া আমরা হোলির
কথা ভাবতে পারি না,
অহল্যা ও শবরী ছাড়া আমরা
ভক্তবৎসল রাম কল্পনা করতে পারি না ।
রাণী রাসমণি ছাড়া আমরা দক্ষিণেশ্বর
মন্দিরের কথা ভাবতে পারি না,
রাণী লক্ষ্মীবাঈ ছাড়া আমরা
স্বাধীনতা সংগ্রাম লেখার
কথা ভাবতে পারি না ।
নারী ছাড়া আমরা মহাভারত,
রামায়ণ বা বর্তমান যুগের
কথা ভাবতেই পারি না,
নারী আমাদের সভ্যতার
একটি অবিচ্ছেদ্য অংশ ।
=========

Comments
Post a Comment