দীপ্তিময়ী নারী
বিপুল চন্দ্র রায়
শেকড় থাকুক মাটির গভীরে, মাথা থাক নীল গগনে,
গল্পটি তার হার না মানার, নিত্য নতুন লগনে।
নারী মানেই আপন মহিমায় এক অনন্য ইতিহাস,
খুঁজে নেয় সে আপন মনেই মুক্ত নীলাকাশ।
মাটির টানে বিনয়ী ভীষণ, হৃদয়ে গভীর মায়া,
প্রয়োজনে সে রুদ্রমূর্তি, প্রয়োজনে স্নিগ্ধ ছায়া।
সংসার হোক কি জীবনযুদ্ধ, সে-ই শ্রেষ্ঠ রণচণ্ডী,
মমতা আর সাহসে গড়া এক অপরাজেয় গণ্ডি।
নারী কি কেবল ত্যাগেরই প্রতিমা? প্রশ্ন জাগে মনে—
দৃঢ় সংকল্পে বিশ্বজয়ের স্বপ্ন আঁকে ক্ষণে।
আঁধার চিরে ভোরের আলো, সে-ই প্রদীপ্ত শিখা,
যুগে যুগে নারী ললাটে আঁকে জয়ের জয়টিকা।
===============
বিপুল চন্দ্র রায়
ডাংরারহাট-৫৬১০, রাজারহাট, কুড়িগ্রাম।

Comments
Post a Comment