শাড়ী
ফিরোজা খাতুন
তির তির করে উড়ছে শুকনো রঙিন শাড়ী,
ক্রুদ্ধ বাতাস শুক্ষ্ম ছিদ্রে দংশায়
শাড়ীর বুকভরা বিচিত্র রঙ জানে---
নিহত প্রেমের ফিরে যাওয়ার অভিমান,
লজ্জা অঙ্গের দ্বিভাগে অনিচ্ছার ঘর্মাক্ত কাম,
হেরে যাওয়া আহত বন্দির ঘুরে দাঁড়ানোর সংগ্ৰাম,
পড়ন্ত বেলার ক্লান্ত বাতাস,
বলে,
শাড়ীর মধ্যে ছিল এক লাশ,
হেমন্তের হিমান্ত হৈমী, কেউ তাকে বুঝিনি।
......................
ফিরোজা খাতুন
গ্ৰাম- পোস্ট- তরনীপুর
থানা-- স্বরূপ নগর
পিন-- 743273
উত্তর 24 পরগনা

Comments
Post a Comment