আজ
সুমিত মোদক
যে মাটিকে তং হি দুর্গে বলা হয়
সেই মাটিতেই আমার জন্ম ;
যে মাটিতে দুর্গা-অষ্টমীতে
কুমারী পুজো হয়
সেই মাটিতে আমার কুমারীত্ব ,
আমার নারীত্ব ;
অথচ , ভেঙে পড়া মেরুদণ্ড নিয়ে
কোনও রকমে দাঁড়িয়ে থাকা
সময়ের কাছে অসহায় ভবিষ্যৎ ,
আমি ও আমরা ;
সে কারণেই মা হতে ভয় পাই ;
ভয় হয়
কন্যা সন্তানের জন্ম দিতে ;
আজ
সেই মাটিতে শুরু হোক চণ্ডী পাঠ ।
==========
সুমিত মোদক
ফলতা, দক্ষিণ ২৪ পরগনা

Comments
Post a Comment