আদীবা আবসারী
তোমার কবিতার অনুষঙ্গ,
পলাশ বনের আগুনরঙা শাখে
তুমি আমার ঠিকানা খোঁজো।
তাই, যদি ঋতুর নামেই উপমা দেবে,
তবে বসন্ত বলে ডেকো।
আর যদি সত্যের সম্মুখে দাঁড়াবার সাহস থাকে,
তবে ফিরে তাকাও আরও একটিবার।
দেখতে পাবে,
আমার দৃপ্ত নয়নের অগ্নিশিখা
অপবাদের দোরে দাবানল জ্বালে,
আর পৃথিবী জুড়ে ছড়িয়ে দেয় গ্রীষ্মের উত্তাপ।
নয়নের অনলে পোড়া উত্তপ্ত ছাইকে
তুমি করুন কাজলরেখা বলো?
প্রতিবাদের ঝড়ো আকাশ থেকে
যখন দু'ফোঁটা বৃষ্টি নামে,
তখন তার নাম দাও অশ্রু?
হে কবি,
আমি তোমার কাছে কেবল
বসন্ত হয়েই রইলাম।
.....................
নাম: আদীবা আবসারী
ঠিকানা:আইলপাড়া, পাঠানটুলী, নারায়ণগঞ্জ।

Comments
Post a Comment