নারী
সুশান্ত সেন
নারী তুমি জন্ম দিও না পুরুষ সন্তান
কারণ
পুরুষই পাপী পুরুষই হত্যাকারী
যুগে যুগে কালে কালে।
পৃথিবী তে যত যুদ্ধ যত অস্থিরতা
তার মূলে পুরুষ শাসক,
তাহারাই তৈরি করে মারণাস্ত্র
আত্মরক্ষা করিবার ছলে ও কৌশলে।
দেশে দেশে মৃত্যু ডেকে আনে।
আবার দেখেছ নিশ্চয়
তাহারাই প্রবর্তন করিয়াছে ধর্মগুলি
তাহারাই ধর্ম ছলে নিয়ে আসে বিবেধ শাসন
নিয়মের নাম করে,
সম্পত্তিকে কুক্ষিগত করে।
তাই দোহাই মিনতি, নারী তুমি পুরুষ সন্তান আর জন্ম দিও নাকো।
তাহলেই শুদ্ধ হবে পৃথিবীর কোমল প্রকৃতি।
=============
সুশান্ত সেন
৩২বি শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

Comments
Post a Comment