
নারী সুরক্ষা
মানস কুমার সেনগুপ্ত
আবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা, আলোচনায় নারী সুরক্ষা, নারীদের অধিকার নিয়ে বক্তৃতা, সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে নানা অনুষ্ঠানে নারী প্রগতির কথাও আলোচিত হয়েছে।
সত্যিই সমাজে এবং পেশাদারী জীবনের যে কোনও ক্ষেত্রে নারী জাতি আজ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন। কিন্তু সমাজে নারীর নিরাপত্তা বা সন্মান কি আজও সুরক্ষিত। খবরের কাগজ খুললেই আজও নারীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর বা গার্হস্থ্য প্রতিহিংসার নানা খবর আমাদের বিচলিত করে। আমরা নারীর অপমান বা নিরাপত্তা সম্পর্কে কতটুকু সমাজ সচেতন তার একটি ছোট উদাহরণ দিয়ে এই লেখা শেষ করব। দমদমের যে অঞ্চলে আমার প্রায় পঞ্চাশ বছরের বাস, সেখানেই শাসক দলের মদতপুষ্ট একজনের অশালীন আচরনের প্রতিবাদ করতে গিয়ে আমার স্ত্রী এবং আমার পরিবার চূড়ান্ত অপমানিত হই। সেই মানুষটির বাড়ির মহিলারাও তাকেই মদত দিতে থাকেন। আমার পাড়ার প্রতিবেশীরা বা স্থানীয় নেতা, নেত্রীরা একটি বর্ণ ও খরচ করেন নি তার বিরুদ্ধে। অথচ আমি অনেককেই কিন্তু ঘটনাটি জানিয়েছিলাম। আসলে প্রশ্নহীন অনুগত না হতে পারলে এমন অনেক অপমান , লাঞ্ছনা একজন নারীকেও সহ্য করে যেতেই হবে।
===============
মানস কুমার সেনগুপ্ত,১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, কলকাতা ৭০০০৭৪.
Comments
Post a Comment