নারী
সৌম্যস্বপন চক্রবর্তী
নারী শব্দের ব্যাখ্যা গভীর
নারী অর্থ মেঘ,
দীপের ভাষায় নারী হলেন
কালের মহাবেগ ।
💐
নারী শব্দ বোধের শব্দ
নারী প্রাণের মা,
আমার কাছে নারী হলেন
প্রাতের সুষমা ।
💐
নারী শব্দ প্রীতির শব্দ
নারী অর্থ পণ,
রবির ভাষায় নারী হলেন
সৃজনের মহারণ ।
💐
নারী শব্দ পথের শব্দ
নারী শিশুর মণি,
আমার কাছে নারী হলেন
কালের জয়ধ্বনি ।
💐💐💐💐💐💐
Soumya swapan chakraborty
Purbasa / khatra
Post : khatra
Dist : Bankura
Pin 722140

Comments
Post a Comment