পম্পা আমার ছোট্ট মেয়ে
সমীর মন্ডল
পম্পা আমার ছোট্ট মেয়ে
হাসি খুশি মুখ
যখনই দেখি বুকের ভিতর
উছলে ওঠে সুখ।
দে- পাড়াতে বাড়ি তার
অষ্টম শ্রেণীতে পড়ে
দেখলে পরে মনে হবে
উড়ে যাবে, কালবৈশাখী ঝড়ে।
ছোট্ট বোন, বাবা মা
সঙ্গে দাদু দিদা
সহজ সরল ব্যবহারে
মনটা থাকে ফিদা।
ঝগড়া -ঝাটি করে নাকো
মিলেমিশে থাকে
যতটুকু পারে, পড়াশোনায়
মনপ্রাণ দিয়ে খাটে।
নিরিবিলি জীবন খানা
যাচ্ছিল তার বেশ
সজলবাবুর আন্তরিকতায়
কৃষক বঁধূর বেশ।
দেশজুড়ে দুর্নীতি আর
তিনিও তার শিকার
পঙ্গু সমাজে যাচ্ছে তাই
বেহিসাবী বিকার।
অভিনয়ে নড়িয়ে দিল
বিচারকের মন
যে দিকে তাকাই,তারই কন্ঠ
মনে হয় আপনজন।
হাততালিতে ভরলো মাঠ
সাধু সাধু রব
সংস্কৃতি চর্চায় অংশ নিয়ে
পুরলো মনের খোয়াব।
এমন মেয়ে কোথায় ছিল
দেখিনি তো আগে
মাঝে মাঝে তার চমৎকারিত্বে
মনটা মজে থাকে।

Comments
Post a Comment