যে পথ হারিয়েছে দূরে
জয়িতা চট্টোপাধ্যায়
সুগন্ধী মেখে মেয়েটি কাছে এলে ভয় লাগে
দেশওয়ালী একটা গন্ধ
মনে হয় আমার মৃত শহরের অন্ধকার ওর বুকের ভেতর
আজ না হোক কাল,আমাকে সে পিঠে বেঁধে ছুঁড়ে ফেলবে আস্তাকুঁড়ে
আকাশের সব তারা দূরত্বের চেয়েও বেশি নিকটে এসে গিলে নেবে আমার অনুপস্থিতির রং
তখন তোমার না থাকাদের জমিয়ে
যে আমিটাকে বানিয়েছি,সেই মুহূর্তেই ফিকে হয়ে যাবে
এইসব আকাশ পাতাল ভেবেই মেয়েটিকে আর কাছে ডাকা হয় না...
=============
জয়িতা চট্টোপাধ্যায়
শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ভারত

Comments
Post a Comment