নারী বিষয়ক দশ হাইকু
বাসুদেব সরকার
১.
জগতে সৃষ্টি
সমান্তরালভাবে
নারী-পুরুষ
২.
সৃষ্টিরধারা
নারী আছে বলেই
টিকে রয়েছে
৩.
নারীর প্রেমে
নরের সমর্পণ
নারীর মাঝে
৪.
নারী প্রেমের
বন্দনাতে সাহিত্য
কাব্য-সিনেমা
৫.
নারীর মন
ঈশ্বরও বুঝে না
অনেকে বলে
৬.
বুঝা কঠিন
কখন সে কি চায়
অদ্ভুত নারী
৭.
নারীর জন্য
জগত মধুময়
এত সুন্দর
৮.
নারী আমার
মাতা-সহধর্মিনী
কন্যা-ভগিনী
৯.
নারীর গর্ভে
জন্ম নর-নারীর
সৃষ্টির রীতি
১০.
জগতশক্তি
মাতৃরূপে পূজিতা
ধরণী-দেশ
-------------------
◾বাসুদেব সরকার, পেশা: শিক্ষকতা
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ।

Comments
Post a Comment