তিনটি ছড়া ।। মোঃআরিফুজ্জামান সোহাগ
বুলবুলিতে ধান খেয়েছে
আয়রে শালিক আয়রে টিয়ে
আয়রে ময়না দোয়েল
বুলবুলি তে ধান খেয়েছে
বিচার করবে কোয়েল।
বানর তখন কলা হাতে
ছিলো গাছের উপরে
হাতি ঘোড়া ছুটে এলো
রৌদ্রময় দুপুরে।
জমির মালিক বড্ড রাগী
বোঝা বড় দায়
কুকুর বিড়াল সাক্ষী দিবে
জলদি সবাই আয়।
দুষ্টুমি
করবো না মা দুষ্টুমি আর
কান ধরেছি দেখো
খেলনা গুলো কিনে দিও
তোমার সাধ্য মতো।
পড়াশোনা করবো আমি
দেবো না মা ফাকি
পরীক্ষা তে করবো ভালো
মিলিয়ে নিও তুমি।
ঠাকুর মা ডাকছে দেখ
গপ্প শোনাবে বলে
আজ না হয় গপ্প শুনি
পড়বো কাল থেকে।
সোনামণি
সোনামণি দুষ্ট তুমি
পড়তে বসো না
খেলা তোমার নিত্য সাথী
ঘরেই থাকো নাহ।
ওইযে সেদিন আম্মু তোমার
ধরলো দুটি কান
অশ্রু চোখে গোমরা মুখে
তাই করেছো ভান।
.................................
মোঃআরিফুজ্জামান সোহাগ
গ্রামঃদ্বীপনগর
থানাঃকাহারোল
জেলাঃদিনাজপুর
বিভাগঃরংপুর
দেশঃবাংলাদেশ
Comments
Post a Comment