বৈশাখের বিকেলবেলা
অঙ্কিতা পাল (বিশ্বাস )
বৈশাখের বিকেল বেলা
আজ অনেকদিন পর ;
একটু হাঁটতে বেরিয়েছি......
দক্ষিণের কোমল বাতাস প্রবাহিত
নরম শস্য শ্যামলা পাট ভরা ক্ষেত।
পুকুরের টলমল জলে
হাঁসেদের জলকেলি।
বধূরা কাজের শেষে ঘরে ফেরে,
শুকনো পথঘাট চারিপাশে -
সূর্যটা কখন যেন পশ্চিমের বুকে
রাঙা হয়ে ওঠে।
একটু এগিয়ে............
হলুদ লাল পাতাবাহারি চলে পাছে পাছে
অসংখ্য বেগুনি জারুলের মেলা
গাছের ডালে ডালে পাখিদের খেলা।
কোকিলের কন্ঠ তখনও - "কুহু কুহু"......
গোলাপি সবুজ শিরীশের দল
বাতাসের তালে দোল খায় ..........
বটবৃক্ষের ঝুড়ি গুলি নড়ে এদিক ওদিক,
গরুগুলি বসি তার তলে।
গাছ ভরা কচি কচি আম
দেখতে ভারী ভালো লাগে।
যখন ইট ভাঁটার চুল্লিতে কালো ধোঁয়া,
চারিপাশে পোড়াইটের গন্ধ।
সাদা তিল ফুলের মাঝে সোনালুর ঝুলনা
যেতে যেতে রংবেরঙের জংলী ফুলেরা,
ঝিলের পাড়ে বসে থাকা বকাটে ছেলেরা
তাদের ঝুড়িঝুড়ি "বক বক বক"........
সরু মেঠো পথের দু'পাশে সবুজ হোগলা কালো ছাগল ঘাস খেয়ে চলেছে ,
মনে পড়ে না
কখন যেন সন্ধ্যা আসে নেমে।
তখন ও চলেছি........................
সাঁঝের আকাশে কখন যে
এক ফালি কালো মেঘ এসে গেলো.......
দেখা যাচ্ছে না চাঁদ তারার মেলা।।
ঝিঁঝিঁ পোকার শব্দের সাথে সাথে
শিয়াল কুকুরের ডাক কানে বাজে।
কিছু পথ হেঁটে বাড়ি ফেরা ;
প্রচন্ড এক এক খানি ঝড় এসে
মাতাল করা পরিবেশে,
সেদিনেই ঝমঝমিয়ে বৃষ্টি
এলো নেমে।।
নাম - অঙ্কিতা পাল (বিশ্বাস )
ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা
দূরভাষ - ৯৭৪৯৬১৭২২০
আজ অনেকদিন পর ;
একটু হাঁটতে বেরিয়েছি......
দক্ষিণের কোমল বাতাস প্রবাহিত
নরম শস্য শ্যামলা পাট ভরা ক্ষেত।
পুকুরের টলমল জলে
হাঁসেদের জলকেলি।
বধূরা কাজের শেষে ঘরে ফেরে,
শুকনো পথঘাট চারিপাশে -
সূর্যটা কখন যেন পশ্চিমের বুকে
রাঙা হয়ে ওঠে।
একটু এগিয়ে............
হলুদ লাল পাতাবাহারি চলে পাছে পাছে
অসংখ্য বেগুনি জারুলের মেলা
গাছের ডালে ডালে পাখিদের খেলা।
কোকিলের কন্ঠ তখনও - "কুহু কুহু"......
গোলাপি সবুজ শিরীশের দল
বাতাসের তালে দোল খায় ..........
বটবৃক্ষের ঝুড়ি গুলি নড়ে এদিক ওদিক,
গরুগুলি বসি তার তলে।
গাছ ভরা কচি কচি আম
দেখতে ভারী ভালো লাগে।
যখন ইট ভাঁটার চুল্লিতে কালো ধোঁয়া,
চারিপাশে পোড়াইটের গন্ধ।
সাদা তিল ফুলের মাঝে সোনালুর ঝুলনা
যেতে যেতে রংবেরঙের জংলী ফুলেরা,
ঝিলের পাড়ে বসে থাকা বকাটে ছেলেরা
তাদের ঝুড়িঝুড়ি "বক বক বক"........
সরু মেঠো পথের দু'পাশে সবুজ হোগলা কালো ছাগল ঘাস খেয়ে চলেছে ,
মনে পড়ে না
কখন যেন সন্ধ্যা আসে নেমে।
তখন ও চলেছি........................
সাঁঝের আকাশে কখন যে
এক ফালি কালো মেঘ এসে গেলো.......
দেখা যাচ্ছে না চাঁদ তারার মেলা।।
ঝিঁঝিঁ পোকার শব্দের সাথে সাথে
শিয়াল কুকুরের ডাক কানে বাজে।
কিছু পথ হেঁটে বাড়ি ফেরা ;
প্রচন্ড এক এক খানি ঝড় এসে
মাতাল করা পরিবেশে,
সেদিনেই ঝমঝমিয়ে বৃষ্টি
এলো নেমে।।
নাম - অঙ্কিতা পাল (বিশ্বাস )
ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা
দূরভাষ - ৯৭৪৯৬১৭২২০
Comments
Post a Comment