পিতৃ-মাতৃ- সুধা
সুদামকৃষ্ণ মন্ডল
এই সেই হাত পাখা বেতের লাঠি
বাবার চশমা খাট বিছানা ।
চৌকি জঁক ঘাট পুকুর কুল আম গাছতলা
মায়ের পরশ লেগে আছে
হুঁকো কলকে আর পানের বাটায় ।
পুরানো সেই থমথমে গম্ভীর বারান্দা
চিরস্মরণীয় উভয়ের প্রতিকৃতি ফ্রেমে বাঁধা ।
তাকিয়ে সদাহাস্যোজ্জ্বল আমাদের দিকে ।
মায়ের সিন্দুকে আচার খুচরো দু'আনা পয়সা
কত গল্পের মাটি মাটি সুগন্ধি জানালা !
এখন তুলসীতলার প্রদীপ জ্বলে না বলে -
কত আফসোস গোধূলিতে নেই সিঁথি সিঁদুর !
আহা জন্মভিটার রাঙামাটি নমস্য মাতৃ সুধা ।
===========
সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347
Comments
Post a Comment