বোনের জন্মদিন
নজমুল ইসলাম খসরু
উড়িয়ে দিয়ে ধোঁয়া ধুলো
চলছে ছুটে গাড়ি,
সন্ধ্যা হবার আগে আগে
ফিরতে হবে বাড়ি।
বোনটি আমার বসে আছে
পথের পানে চেয়ে,
অনেক অনেক খুশি হবে
বারবি পুতুল পেয়ে।
জন্মদিনে পরবে সে আজ
নতুন জুতা জামা
সবাই মিলে করবো খুশি
আসবে নানা মামা ।
---------------------------------
নজমুল ইসলাম খসরু
লাউয়াই, দক্ষিণ সুরমা, সিলেট, বাংলাদেশ।

Comments
Post a Comment