Skip to main content

কবিতা ।। এলবাম ।। রণেশ রায়

nabapravat

এলবাম

রণেশ রায় 


এলবামটা নিয়ে বসি,

ফিরে যাই আমার অতীতে—

খুঁজি হারানো একে তাকে,

খুঁজি আগের আমাকেও।


কত মুখ ভেসে ওঠে

স্মৃতির বৈঠা বেয়ে—

আত্মীয়, প্রিয়জন, বন্ধুবান্ধব—

কেউ আছে, কেউ নেই।


যারা আছে, তারাও তো

পথিক আজ,অপেক্ষায়;

কাল আবার এলবাম খুললে

কাকে পাব?—

হয়তো আমাকেও নয়।


অতীতের দিনগুলো ফিরে আসে—

মুখগুলো হেঁটে চলে

দিগন্তের পথ ধরে।

নিজ মনে কথা বলি সবার সঙ্গে—

বিবাদে-অভিমানে, স্নেহে-অনুরাগে

ছিলাম আমরা পরস্পরের আলিঙ্গনে।


এলবাম আজ সেতুবন্ধন—

অতীত ও বর্তমানের মাঝে

এক নীরব জোড়া-সাঁকো।





Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই