Skip to main content

অন্তর্যামী ।। বিবেকানন্দ নস্কর

nabapravat

অন্তর্যামী 

বিবেকানন্দ নস্কর 

ছায়ার দেশে অন্ধ আলোর গান
চাঁদ তারা ফুল পাখি সবাই কি নিষ্প্রাণ?

ছায়ার এ পিঠ ছায়ার ও পিঠ মায়ায় মাখামাখি 
দৃষ্টি জুড়ে ছায়া তখন শুকনো একটি শাখি।

ছায়ার পথের অন্ধ বাউল ছায়ার স্বরধ্বনি 
ছায়া প্রেমে হাবুডুবু ছায়ার কাছে ঋণী।

অশরীরী ছায়ার কাছে বন্দী তুমি আমি
বুকের ভেতর লুকিয়ে কাঁদে ছায়া অন্তর্যামী।

===============

বিবেকানন্দ নস্কর 
সম্পাদক -ছন্দের ঘ্রাণ পত্রিকা 
সন্তোষ পুর 
ফলতা 


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই