Skip to main content

কবিতা ।। কার্ফু ।। তপন দাস

nabapravat

কার্ফু

তপন দাস


বাতিল ঘুড়ি লাটাই ছেঁড়া
দখল জমি প্রাচীর ঘেরা

বাতাস চিরে গন্ধ খোঁজা 
স্বাধীনতাও বুকের বোঝা

টপকে পড়ে আকাশ থেকে
আর কে তাকে আটকে রাখে!

চিনতে গেলে প্যাঁচার চোখে
রাত কেঁদেছে দিনের শোকে

ঠিক সময়ে দৌড়ে গেলি
দখল জমি মুঠোয় পেলি

ছিনিয়ে নিলি মুখের গ্রাস
বাড়ল ঘৃণা অবিশ্বাস

আকাশ জোড়া রোদ বদলের
সে-কোন্ বরফ সোডাজলের?

দু'এক পাতা দু'এক পাতা 
পালটে গেল হিসেব খাতা 

আমার শিবির কার্ফু মোড়া 
তখন তোমার ক্লান্ত ঘোড়া!

=============
তপন দাস 
সম্পাদক : এক অতর্কিত ভ্রমণ ছায়াবৃত্ত
কাটোয়া নিশানতলা, পাতালপুকুর পাড় 
৭১৩১৩০, পূর্ব বর্ধমান 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই