আদর্শ আর মূল্যবোধ
দিলীপ কুমার পাত্র
মিথ্যা বদনাম দিয়ে তোমায়
আনবে বিপদ দ্বারে
এই ভুবনে অনেক কিছু
বদলে যেতে পারে।
মনের সনে দ্বন্দ্ব করে
যখন হবে ক্লান্ত
স্রষ্টার নিকট আস্থা রাখো
থাকবে তুমি শান্ত।
মুখোশ পরে থাকে মানুষ
ভাঙ্গে সুখের বাসা
অন্যের ক্ষতি করে তারা
করে সুখের আশা।
দুর্নীতিটা করলে তাড়া
হাঁটবো না তো পিছু
আদর্শ আর ন্যায়ের কাছে
রাখবো মাথা উঁচু।
স্রষ্টার হুকুম পালন করে
তারই পথটা ধরি
সততা আর নিষ্ঠা নিয়ে
ভাসাই জীবনতরী।
Comments
Post a Comment