Skip to main content

বোধ ।। স্বপন কুমার নাগ

 NABAPRAVAT cover utsab 2025

বোধ

স্ব প ন  কু মা র  না গ


তোমাকে বলবো বলে
যে কথা জমিয়ে রেখেছি মনের সিন্দুকে--
আজ তার দরজা খুলে দিলাম.....

অক্সিজেন ফুরোবার আগে 
পড়ে দেখো, জীবনের কঠিন চর্যাপদ;
ভেঙে ফেলো সিন্দুকের শীতল কপাট।

দমবন্ধ খাঁচার ভেতর 
হাঁপিয়ে ওঠা স্মৃতিকথায় অকারণেই, ডুবস্নান।

তার চেয়ে শূন্যে কড়া নেড়ে গাত্রোত্থান,
জীবন-মৃত্যুর দোরগোড়ায় সপ্রতিভ এক, বাস্তব।
 
----------------------------
 
স্বপন কুমার নাগ
গ্রাম+পোস্ট-- চৈতন্যপুর
থানা-- সুতাহাটা(হলদিয়া)
জেলা-- পূর্ব মেদিনীপুর
পিন-- ৭২১৬৪৫

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই