Skip to main content

ভালো ।। দীপঙ্কর বেরা

 NABAPRAVAT cover utsab 2025

ভালো

দীপঙ্কর বেরা 


তোমার যত আছে ভালো 
দাও ছড়িয়ে দাও
চলার পথে ঠিক ততটাই
ভালো ফিরে পাও।

হাসি মুখে বললে কথা
বুঝতে সহজ হয়
যে বোঝে সে চাইবে ভালো
পাশে এসে রয়।

কাজের ভেতর সবার ভালো
ফুল ফোটানো দিন
হাত লাগিয়ে দাঁড়ায় পাশে
বাজে খুশির বীণ।

আকাশ বাতাস আলোর মেলা
চাইছে ভালো ফুল
ভালো চাওয়া অঙ্গীকারে
ভাঙছে কত ভুল।

ভালোর বিপরীতে ভালো
মন্দ পালায় দূর
ভালোর জন্য চলছে জীবন
উঠছে প্রাণের সুর। 

==============

DIPANKAR BERA 
AMAR BARI 
71 BAGUIPARA ROAD, ELACHI 
KOLKATA - 700103

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই