পণ
শিবানী কুন্ডু খাঁ
ফড়িং ধরা দুপুরবেলা যখন,
সবুজ পাতায় রোদের ঝিলিক বেশ!
শরৎ হাসে হাসে সবার মন,
কল্যাণী মা আসছে তো শেষমেষ।
বছরভর প্রতীক্ষার এক পালা!
বিজয়াতে মায়ের বিসর্জন।
বিষণ্ণতায় বুক যে ফালাফালা,
ভয়াসুরের অদ্ভূত গর্জন!
শক্তিরূপী মায়ের বলে মন,
বিজয় রথের চালক সেজে বসে।
কাম ক্রোধরূপ অসুর দমন পণ—
নড়েচড়ে হিসাব যতেক কষে।
===================
শিবানী কুন্ডু খাঁ, খাতড়া । বাঁকুড়া ।

Comments
Post a Comment