Skip to main content

পল্লীস্মৃতি ।। নীলাঞ্জনা ভট্টাচার্য

 NABAPRAVAT cover utsab 2025

পল্লীস্মৃতি

নীলাঞ্জনা ভট্টাচার্য 


দূর গ্রামের ওই দীঘির মাঝে, মরাল মরালী
নীড় ফেরা ওই পাখিগুলির,  মধুর কাকলি। 
রাখালছেলের বাঁশির টানে, গাভী ছুটে আসে
ক্ষেতের মাঝে পাকা ফসল, সোনা চারিপাশে।

বুড়ো বটের ছায়া ঝুরি, ঘন আঁধারময়
রাতের বেলা ছাতিমতলা, পার হতে যে ভয়। 
শুক্রবারে হাটের মেলায়, বিকিকিনির স্বর
হোগলাপাতার ছাউনিতলায়, ছোট্ট দোকানঘর। 

মাটির বাসন শেতলপাটি, খেলনাপুতুল সব 
তেলেভাজা জিলিপি আর, হরেক ফুলের টব।
ইচ্ছে করে এক ছুটে ওই, স্বপ্ন গ্রামে যাই 
হারানো সেই মেয়েবেলাটি,  নতুন করে পাই। 

==================

নীলাঞ্জনা ভট্টাচার্য 
South Sinthee Road 
Kolkata  :  700030 


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই