আলোর খোঁজে
রঞ্জন ভট্টাচার্য
অন্ধকারের দীর্ঘ পথ পেরিয়ে
এখনো সামনে অন্ধকার
জন্মের পর প্রথম সূর্য আলো অন্ধকারাচ্ছন্ন
এত পথ অতিক্রান্ত হতে হতে
কোথাও আলোর উন্মেষ হতে দেখলাম না
আমারও মনে আজও আলোর উন্মেষ হয়নি
বার্ধক্যের দ্বারপ্রান্তে এসে অন্ধকার রাতের অন্ধকারে নেমে পড়লাম।
যদি একটু চাঁদের আলো দেখতে পাই...
জীবন ধন্য।

Comments
Post a Comment