Skip to main content

মেঘের ওপারে একদিন ।। তৌফিকুল ইসলাম চৌধুরী

মেঘের ওপারে একদিন 

তৌফিকুল ইসলাম চৌধুরী


মেঘের ওপর হেঁটে হেঁটে  সমাকর্ষী পথ
যতই এগুই শুধুই শূণ্যতা—
কেউ নেই কোথাও নেই ,
বিজন বিরান প্রান্নরে বেগুণী জ্যোৎস্না ,
একাকী লুটোপুটি খায় ষোড়শী অনু্ঢ়া ।
সচকিত সন্মোহনে জেগে দেখি,
বিমান চলছে দ্রুত তুলোট নদীয়।
স্থির 
আমি আকণ্ঠ বিস্মিত,
দেখছি শুধুই অলৌকিক বৈভব ,
বিরান প্রান্তরের ডুবোচর সভ্যতা ,
আকাশ উঠোনে বালার্কচ্ছটায়
সোনা ধানের দ্যুতি আর
ঝিলিক মারা সপ্তবর্ণা রঙধনু।

অদেখা অনন্তের  ইষৎ উষ্ণ ওম খোঁজে
তুলোট মেঘ এখনো নিরন্তর
ইশারায় ডাকে ; যদিও সোনারঙ
স্মৃতিরা অনুযোগ ঘুর্ণি তোলে,
বর্ষা দুন্দুভি শুনেও নাচে না ময়ুর !
বজ্রেও নেই সেই তাতানো আগুণ,
বেচারা আঁচল উতল প্রজাপতি
অযথা ঘুরে বন-বাদাড়ে।
কেবল নিরুদ্দেশ গন্তব্যে নিতে
একটি বিমান দ্রুতই এগুচ্ছে..........।

-----------------------------------------------------------------

তৌফিকুল ইসলাম চৌধুরী, 
১৮০৯ জাকির হোসেন রোড বাই লেন, 
খুলশী, পূর্ব নাসিরাবাদ, 
চট্টগ্রাম-৪২২৫, বাংলাদেশ,



-

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই