Skip to main content

বরবাদ ।। আশীষ হাজরা

নবপ্রভাত উৎসব ২০২৫ 

বরবাদ

আশীষ হাজরা


আমি তার কাছে
একটা আকাশ চেয়েছিলাম
বলল কোথায় পাবো
সব ধোঁয়ার ঢাকা পড়ে গেছে,
একটু জল চেয়েছিলাম
বলল দুনিয়ার খাল নদী সমুদ্র
সব বিষাক্ত হয়ে গেছে
জল কোথা পাব
একটু মাটি চেয়েছিলাম
বলল সব নষ্ট হয়ে গেছে
সবুজ সাফ করতে
সবাই নেমে পড়েছে ;
আকাশ মাটি জল জঙ্গল
এই পৃথিবীতে বাসের অযোগ্য
করে তোলার জন্য পণ করেছে
মানুষের লোভের আগুনে পুড়েছে,
স্বর্গ মর্ত পাতাল নরক
সব একাকার হয়ে গেছে
তোমাকে দেবার মত
আর কিছুই অবশিষ্ট নেই।।

___________________________________
আশীষ হাজরা::সারেঙ্গা: বাঁকুড়া: পঃবঃ, ভারত: পিন ৭২২১৫০

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই